বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এ যেন তারার মেলা

এ যেন তারার মেলা। আলো ঝলমল পরিবেশে জ্বলে উঠা চাঁদের হাট। ঘড়ির কাঁটায় সময় মেপে একে একে হাজির সবাই।

ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তার আমন্ত্রণে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন গোটা বলিউড। শুক্রবার (১ এপ্রিল) ভারতের প্রথম বিশেষ ধরনের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করে রিয়ালেন্স ইন্ডাস্ট্রি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বছর ইশা আম্বানি ঘোষণা করেছিলেন তার মা নীতা আম্বানিকে উৎসর্গ করে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা। সেই ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষে হাজির হন বলিউড-হলিউডের তারকারা। শিল্পকলার ক্ষেত্রে এই সেন্টারটি বড় প্রভাব বিস্তার করবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের রথী-মহারথীরা। শাহরুখ খানের পাশাপাশি দেখা মিলেছে সালমান খানের। গৌরী খান ও সুহানা-আরিয়ানদের সঙ্গে একফ্রেমে পোজ দিতে দেখা যায় সালমানকে।

প্রিয় বন্ধু, সহকর্মীদের পরিবারের পাশে হাসিমুখে দ্যুতি ছড়িয়েছেন তিনি। এদিন ন্যুড রঙের শাড়ি পরেছিলেন গৌরী খান, কাঁধ খোলা লাল গাউনে তাক লাগান তার কন্যা সুহানা। মেরুন জ্যাকেট, কালো প্যান্টে ফ্রেমবন্দি হন আরিয়ান খান।

শাহরুখের পরিবার ছবি তোলার জন্য পোজ দেওয়ার ফাঁকেই ভেন্যুতে হাজির হন সালমান খান। তা দেখা মাত্রই গৌরী সালমানকে ডেকে নেন ফটোশুটের জন্য। এদিন আরিয়ান সালমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের অনুষ্ঠানে এদিন আরো হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক থেকে সাইফ-কারিনা দম্পতি উপস্থিত ছিলেন এই তারকাবহুল অনুষ্ঠানে।

বান্ধবী সাবা আজাদকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। আর হবু বরকে সঙ্গে নিয়ে পৌঁছান আমির কন্যা ইরা খানও। সালমানের প্রাক্তন ঐশ্বরিয়া রাই বচ্চনও মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির ছিলেন আম্বানি পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে। রণবীরের দেখা না মিললেও বাবা-মাকে সঙ্গে নিয়ে এদিন জিও ওয়ার্ল্ড সেন্টারে হাজির ছিলেন আলিয়া ভাট। তবে রণবীর সিংকে নাচতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

তা ছাড়াও মালাইকা আরোরা-অর্জুন কাপুর, মাধুরী দীক্ষিত, করন জোহর, কাজল-নায়সা, ভিকি কৌশলসহ অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com