বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দীপিকার অনুপস্থিতিতে প্রিয়াঙ্কাকে চুম্বন রণবীরের

বলিউড তারকা দম্পতিদের মধ্যে অন্যতম দীপিকা-রণবীর। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। এরমধ্যে অবশ্য গুঞ্জন উঠেছিল, সংসারে অশান্তি শুরু হয়েছে তাদের। সে খবর নিস্তেজ হতেই দেখা গেল অন্য এক দৃশ্য। দীপিকার অনুপস্থতিতে প্রিয়াঙ্কা চোপড়াকে চুমু খেলেন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি, ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে এসেছিলেন দীপিকা ও রণবীর। একে অপরের হাত ধরে, হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তারকা দম্পতি। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখে স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরাও।

তবে ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দেখা গেল ভিন্ন চিত্র। রণবীরকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন দীপিকা। এদিন মঞ্চে উঠে নাচ মন খুলে নাচেন রণবীর।

কালো পোশাকে মঞ্চে পারফর্ম করতে উঠেছিলেন রণবীর। একের পর এক গানে মঞ্চ কাঁপাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই দর্শকাসন থেকে রণবীর তুলে নিয়ে এলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে। একসঙ্গে নাচ করলেন ‘দিল ধড়কনে দো’ ছবির ‘গল্লা গুড়িয়াঁ’ গানে। তারই এক ফাঁকে প্রিয়াঙ্কাকে চুমু দেন তিনি। এসময় দর্শক সারিতে নিক থাকলেও ছিলেন না দীপিকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com