বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইন্ডিয়ান আইডলে বদলে গেলো ঋষি সিংয়ের জীবন

এক অনুষ্ঠানে মাধ্যমে বদলে গেলো ঋষি সিংয়ের জীবন। তার গানে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহেলি। যাকে ৬ মাস আগেও কেউ চিনতো না সে এখন তারকা।

অবশেষে অপেক্ষার অবসান। ইন্ডিয়ান আইডল ১৩ এর বিজয়ীর মুকুট মাথায় তুলে নিয়েছেন ঋষি সিং। রোববার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’টির জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঋষির নাম ঘোষণা করা হয়।

ছয় মাসের বেশি সময় ধরে চলা প্রতিযোগিতায় টানটান উত্তেজনার শেষ পর্বে শক্তভাবে শিরোপা দৌড়ে থাকা দেবস্মিতা রায়কে হারিয়ে দিয়েছেন ঋষি। তাই দেবস্মিতাকে প্রথম রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চিরাগ কোতোয়াল।

বিজয়ীর ট্রফি জেতার পাশাপাশি এদিন একটি বিলাসবহুল গাড়ি এবং ২৫ লাখ টাকার পুরস্কারমূল্য জেতেন ঋষি। দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতার ঝুলিতে এলো ১৫ লাখ টাকার পুরস্কার মূল্য।

পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে দেবস্মিতাকে হারিয়ে গানের এই রিয়েলিটি শো’র শিরোপা নিজের করে নেওয়া ঋষির বাড়ি উত্তর প্রদেশের অযোধ্যায়। শিরোপার সাথে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি গাড়ি ও ২৫ লাখ রুপি।

এই আসরের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কাক্কার। আর সঞ্চালক ছিলেন আদিত্য নারায়ণ। সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com