বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নায়িকাকে বরুণের ভাইরাল চুমু নিয়ে বিতর্ক তুঙ্গে

দর্শকদের মন কাড়ার জন্য এখন নানা কাণ্ড করে থাকেন তারকা। আর তা পূর্ব পরিকল্পীত। তবে প্রথমে দর্শকরা বোকা বনে গেলেও পরে আস্তে আস্তে তা প্রকাশ পায়। এবার ঠিক সেরকম এক ঘটনা ঘটেছে।

নীতা আম্বানি ও মুকেশ আম্বানি সম্প্রতি মুম্বাইয়ে সাংস্কৃতিক কেন্দ্র খুলেছেন। শুক্র ও শনিবার ছিল সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া থেকে নিক জোনাস সবাইকেই অংশ নিতে দেখা যায় সেখানে।

উপস্থিত ছিলেন মডেল-নায়িকা জিজি হাদিদও। শাড়ি পরে পুরোপুরি ট্র্যাডিশনাল সাজে ছিলেন তিনি। তবে তার সঙ্গে যা ঘটল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। তারা ধিক্কার দিচ্ছেন বরুণ ধাওয়ানকে।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে নাচ করছিলেন বরুণ ধাওয়ান। হঠাৎ সেখানে হাজির জিজি। ঘটিহাতা ব্লাউজ, সাদা-হলুদ শাড়ি পরে বরুণের দিকে এগিয়ে যেতেই তাকে কোলে তুলে নেন নায়ক। ঘোরাতে থাকেন বনবন করে। এরপরই গাল লক্ষ্য করে খেয়ে ফেলেন চুমুও।

নেটিজেনদের একাংশের মতে, জিজি প্রথমে বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন। বরুণ চুমু খেতেই বেশ বিরক্ত হতেও দেখা যায় তাকে। অন্যদিকে, সামনের সারিতেই বসে ছিলেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। স্ত্রীর সামনে অন্য নারীকে জড়িয়ে ধরে চুম্বন নিয়ে রসিকতাও যেমন করেছেন অনেকে, অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এভাবে অনুমতি না নিয়ে চুমু খাওয়া আসলে কতটা উচিত?

এসব নিয়ে যখন আলোচনা চলছে তখন একটি টুইট করেছেন বরুণ। পরিষ্কার করেছেন পুরো বিষয়টি। লিখেছেন, ‘তোমাদের এসব জল্পনায় জল ঢেলে দিই, এটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল। তার স্টেজে ওঠার কথা ছিল। তাই এ ব্যাপারে আর কিছু না করে অন্য কিছু খোঁজো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com