বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা

রাশিয়ার কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরটির ‘ক্ষতি’ হয়েছে বলেও জানা যায়। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চালকবিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রুরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে। তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করে।’
বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে।
ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান ছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েকবার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com