মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সামলান খানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে

বার বার হুমকি আর নিরাপত্তা জোরদারের মধ্যে নতুন ঘোষণা দিয়েছে সন্ত্রীরা। যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে। এক্কেবারে দিন তারিখ সব ঠিক। এখন শুধু ঘোষণা বাস্তবায়ন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডে। বাড়ানো হয়েছে সালামানের নিরাপত্তা।

জানা গেছে, এভাবে দফায় দফায় হত্যার হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান খান। সম্প্রতি নিজের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করতে নিশান পেট্রোল গাড়ি কিনেন ভাইজান খ্যান এই অভিনেতা। এত কিছুর মধ্যে ফের হত্যার হুমকি পেলেন তিনি।

গতকাল সোমবার (১০ এপ্রিল) ইন্ডিয়া টিভি জানিয়েছে, এদিন রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। সে সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, আগামী ৩০ এপ্রিল বলিউড অভিনেতা সালমান খানকে হত্যা করা হবে। ফোন পেয়ে পুলিশ নড়েচড়ে বসে কিন্তু। সেই ফোন দাতাকে শনাক্ত করতে পারেনি এখনো।

তবে এ বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কলারের নাম রকি ভাই। কলটি যোধপুর থেকে এসেছিল। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এদিকে বার বার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

গত ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

এই অভিনেতার বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে।

জানা গেছে, সালমান খানের বিরুদ্ধে হরিণ হত্যার অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন। আর এর পর থেকে হত্যার হুমকি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে সতর্ক পুলিশ ও সালমান খানের দেহরক্ষীরা। যে কোনো পরিস্থিতিতে তারা সালমান খান রক্ষার অঙ্গিকার করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com