মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত:৪, আহত: ২৮

আলাবামায় একটি জন্মদিনের অনুষ্ঠানে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর। কর্মকর্তারা বলেছেন,এটি আমেরিকায় বন্দুকের গুলিতে সর্বশেষ সহিংস ঘটনা।
স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী মন্টগোমারির উত্তর-পূর্বে ছোট শহর ডেডেভিলে একটি ডান্স স্টুডিওতে এক সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালানো হয়। খবর এএফপি’র।
আলাবামার আইন প্রয়োগকারী এজেন্সির (এএলইএ) মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট রোববার সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছে এবং বিপূল সংখ্যক আহত হয়েছে।’
তিনি পরে উল্লেখ করেছেন যে ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু কীভাবে গুলি হামলাটি চালানো হয়েছিল বা কেন সে সম্পর্কে বার্কেট আর  কোনও বিশদ বিবরণ দেয়নি।
প্রায় ৩,০০০ বাসিন্দার ছোট সম্প্রদায় সম্পর্কে অ্যালেন বলেন, ‘সবাই  শোকাহত।’
প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হলে, তিনি বলেন, বন্দুক সহিংসতায় নিহত তরুণ আমেরিকানদের জন্য জাতি আবার শোকাহত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com