মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এটা ব্যবসা, নিজেকে বিক্রি করতে হবে

সেই যে শুরু তার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। হা ২০০৫ সালের কথা। বাহ! লাইফ হো তো অ্যাইসি নামের একটি সিনেমায় এক্কেবারে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন রাধিকা। তারপর একে একে শোর ই দ্য সিটি, কাবালি, ফোবিয়া, বাদলাপুর, মাঝি-দ্য মাউন্টেনম্যান এবং স্বল্পদৈর্ঘ্য অহল্যা সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেন রাধিকা।

পরিচিতি পান বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমায় সাহসী দৃশ্যে (মানে খোলামেলা) অভিনয় কিংবা খোলামেলা ফটোশুটের কারণে প্রায়ই আলোচনায় আসেন তিনি।

গত ১৪ এপ্রিল তার অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর প্রচারে এসে বলিউড নিয়ে মুখ খুললেন রাধিকা।

বাস্তবতা বুঝিয়ে রাধিকা আপ্তে বলেন, ‘এই জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাতিলকে সহ্য করে নেওয়া। নিজের পায়ে দাঁড়ানো, নিজের পক্ষে দাঁড়ানো। সব ঠিক আছে— এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। দিন শেষে এটা বুঝতে হবে এটা একটা ব্যবসা। কোনো কিছুই ব্যক্তিগতভাবে নিলে চলবে না। প্রতিটা মুহূর্তে নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেকে বিক্রি করতে হবে।’

রাধিকা আপ্তে মুখরা না হলেও মুখচোরা নন। নিন্দুকের কথা কানে তোলার মানুষ তিনি কখনও ছিলেন না। যে কারণে ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট বিড়ম্বনা সয়েও ১৭ বছর পাড় করে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গায়ের রং এমনকি শারীরিক গড়নের কারণে ফসকে গেছে একাধিক সিনেমা। তারপরও আত্মবিশ্বাস হারাননি তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com