বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সদ্য মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুখ্য চরিত্রে সালমান থাকলেও বক্স অফিস বলছে, এই সিনেমা সফল হলো না। কিন্তু সালমানকে নিয়ে তার অনুরাগীদের উচ্ছ্বাস কবে আর বক্স অফিসের নির্ভর করেছে! কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন ‘ভাইজান’। বয়স ৫৭ পেরিয়েছে। ‘সল্লু’কে দেখে তা বোঝার উপায় নেই। সালমানের ফিটনেস অনেকের কাছেই অনুপ্রেরণা। কীভাবে নিজেকে ফিট রাখেন তিনি, তা নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।
শরীরচর্চায় কড়া নজর তার। বাড়িতে থাকলে সারা দিনে কত ঘণ্টা তিনি জিমে সময় কাটান, তার কোনো হিসাব নেই। শোনা যায়, কখনো কখনো তিনি রাতেও জিমে যান। বেঞ্চ প্রেস, ওয়েট তোলা, ট্রেডমিল, সিট আপ, পুশ আপ, প্ল্যাঙ্ক— সালমানের রোজের ফিটনেস রুটিনে এগুলো থাকেই। এ ছাড়া তিনি রোপ ট্রেনিং করেন বলেও শোনা যায়।