মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শাহরুখের সঙ্গে চুমুতে আপত্তি!

রোমান্স কিং হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শাহরুখ খানকে একটি গানের শুটিংয়ে রোমান্সের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আর সেটা ঘটেছিল তারই সহশিল্পী অর্থাৎ ‘রইস’ সিনেমার অভিনেত্রীর মাহিরা খানের কারণে।

শাহরুখের সঙ্গে কাজ করার লোভ সামলাতে পারেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জালিমা গানের শুটিংয়ের সময় তিনি খুব ভয়ে ছিলেন, যদি বেশি কিছু হয়ে যায়?

বলিউড বাদশাহর সঙ্গে কাজের জন্য একের পর এক শর্ত রেখেছিলেন মাহিরা! চুমু খেতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা পারবেন না.. সব কিছুতেই বাধা দিয়েছিলেন অভিনেত্রী। আর তাতে বেশ মজা নিয়েছিলেন শাহরুখ। যদিও প্রথমে তার কাছে সমস্ত বিষয়টা অবিশ্বাস্য ছিল কিন্তু পরের দিকে এই কারণেই মাহিরাকে রাগিয়েও দিতেন কিং খান।

মাহিরার কথায়, শাহরুখ নিজে থেকেই এসে বলতেন, ‘জানো? এর পরের দৃশ্যে কী আছে? কিন্তু, দুজন ভালোবাসার মানুষের মধ্যে কিছু রোমান্স তো দেখাতেই হবে! অতঃপর, ‘নোস কিসিং’ এর মাধ্যমেই রাজি হয়েছিলেন মাহিরা।

অভিনেত্রী বলেন, ‘যখন নোস টু নোস বিষয়টা হল তখন মজার সুরেই শাহরুখ জানতে চান, এবার ঠিক আছে? আর কোনও সমস্যা!’

যদিও এই ছবিতে মাহিরা এবং শাহরুখের কেমিস্ট্রি মন জয় করেছিল ভক্তদের। এমনকি পাক প্রদেশে তার কদরও বেড়েছিল বেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com