মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মাইক্রোসফটের চ্যাটজিপিটি মোকাবেলায় গুগল বার্ড

বর্তমানে প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে নতুন নতুন কৌশল নির্ধারণ করতে হয়। না হলে একবার পিছিলে পড়লে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে না।

তাই তো এবার গুগল বার্ড নিয়ে এসেছে নতুন প্রযুক্তি। যা দিয়ে খুব সহজেই লেখা যাবে জটিল সব সফটওয়্যার কোড। যে কেউ খুব সহজে এই চ্যাট বোটের সাহায্যে সফটওয়্যারও তৈরি করে ফেলতে পারবে।

জানা যায়, তাছাড়াও রয়েছে আরও সুযোগ, শুধু একটি কিংবা দুটি ভাষায় নয়, মোট কুড়িটি ভাষায় লেখা যাবে এই সফটওয়্যার কোড।

গত শুক্রবার এমনটাই জানাল গুগলের প্রধান সংস্থা অ্যালফাবেট। তারা গত মাসেই গুগলের তরফে এই বিশেষ চ্যাট বোটটি সবার ব্যবহারের মতো করে বাজারে ছাড়ে। আর এই উন্মক্ত অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভিন্ন সময়উপযোগি কৌশের কারণে মাইক্রোসফটের চ্যাটজিপিটি ইতিমধ্যেই বিশ্বের বাজারের একটা বড় অংশ দখল করে ফেলেছে। আর তার সাথে পাল্লা দিতেই এমন সিদ্ধান্ত নিল গুগল। যার প্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা শুরু হল।

এদিকে গুগলের তরফে জানানো হয়েছে, বার্ড গুগলের একটি বিশেষ ধরনের পরীক্ষানিরীক্ষা যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যৌথভাবে কাজ করবে। এটি অতীতের তথ্যের উপর ভর করে নতুন তথ্য নির্বাচন করে দেয় তা নয়, বরং নয়া তথ্য তৈরি করে। এর পাশাপাশি একটি বা দুটি নয়, ২০টি প্রোগ্রামিং ভাষায় লেখা যাবে সফটওয়্যার বানানোর কোড। জাভা, সি++ থেকে পাইথন সব ভাষাই থাকবে এই চ্যাট বোটের আয়ত্তে। এছাড়াও আরো বেশ কয়েকটি, সুবিধা দিচ্ছে গুগলের বিশেষ চ্যাট বোট। বলা হচ্ছে, এ বোটটি কোনো সফটওয়্যারকে ডিবাগ করতেও সাহায্য করবে। অর্থাৎ সফটওয়্যারের মধ্যে কোনো গন্ডগোল থাকলে তা বোটই খুঁজে বের করতে সাহায্য করবে।

গুগলের তরফে জানানো হয়েছে, বার্ড কোড লেখার লাগানোর পাশাপাশি কোড বুঝিয়ে দিতেও সক্ষম। এছাড়াও, কোনো বড় কোড থাকলে তাকে ঠিকঠাক আকার দিয়ে (অপটিমাইজ করে) আরো দ্রুত কাজ করতে সাহায্য করবে। তার জন্য বার্ডকে শুধু একটিই নির্দেশ দিতে হবে। কোডটি লিখে দিয়ে জিজ্ঞেস করতে হবে, ‘তুমি কি এই কোডকে আরো সহজভাবে লিখে দিতে পারো?’

বর্তমানে খুব কম সংখ্যক মানুষই এ বোটটি ব্যবহার করতে পারেন। সবার জন্য বোটটি উপলব্ধ হলে সফটওয়্যার কোডিং লেখাতে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com