বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
পুরোনো কাণ্ডে নতুন করে আলোচনায় মধুমিতা। ইনস্টাগ্রামে নিজের বেশকিছু ‘হট’ ছবি পোস্ট করে চার দিকে হৈ চৈ ফেলে দেন তিনি। আর এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে নোটিজনরা। কারণ বর্তমানে মধুমিতা মুড়িয়ে গেছেন। তিনি পুরোনো ছবি দিয়ে চমক দেখালেও পরে শিকার করেন এগুলো পুরোনো ছবি।
জানা যায়, অসুস্থ্য হাতে চলছে স্যালাইন, চোখে মোটা ফ্রেমের চশমা। গায়ে স্বল্প পরিষরে কাপড়। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন টলিউডের পরিচিত মুখ মধুমিতা সরকার। দিন চারেক আগে সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করে ‘অসহ্য যন্ত্রণা’র কথা জানিয়েছিলেন মধুমিতা। ভক্তদের পাশে থাকারও আহ্বান জানান।
উল্লেখ্য, গত রোববার (১৬ এপ্রিল) অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি হয়েছে অভিনেত্রীর। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। কিন্তু এর মাঝেই ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে মধুমিতা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামে নিজের বেশকিছু ‘হট’ ছবি পোস্ট করেছেন মধুমিতা। গোয়ার বিচে গা এলিয়ে শুয়ে রয়েছেন নায়িকা, তার শরীর ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের নোনা জল।
সৈকতে গোলাপি রঙের বিকিনির সঙ্গে রংধনু রঙের পালাজ্জো পরেছেন তিনি। দেখা যায় সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে শরীরে, সেই মুহূর্ত উপভোগ করছেন মধুমিতা। এসব মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে একটা শব্দও খরচ করেননি নায়িকা, ক্যাপশনে শুধু নানা রঙের হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন।
এদিকে মধুমিতার এই পোস্টের কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, ‘এই তো হাসপাতালে ছিলে এবার সোজা গোয়া’। অপর একজনের মন্তব্য, ‘পাখি উড়ছে’। নায়িকার শরীর নিয়েও অশ্লীল কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। শরীর-প্রদর্শনের জন্য নেটিজেনদের একাংশ তাকে একহাত নিয়েছে।
তবে মধুমিতার শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও কম নয়। অনেকেই তাকে প্রশ্ন করেন, ‘দিদি তোমার শরীর কেমন আছে?’ নায়িকার এক পরিচিত কমেন্ট বক্সে লেখেন, ‘হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার সমুদ্রতটে তোমায় দেখে ভালো লাগছে।’ জবাবে মধুমিতা লেখেন, ‘বিষয়টা বাস্তবে একদম উল্টো।’
গোয়া ভ্রমণের সব ছবি আসলো পুরোনো। প্রায় দুই সপ্তাহ আগে গোয়া থেকে ঘুরে এসে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা, তার মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। এখন অবশ্য সুস্থ রয়েছেন মধুমিতা। গোয়া ভ্রমণের পুরোনো মুহূর্তগুলোই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
খুব শিগগির হইচই-এর নতুন সিরিজ ‘জাতিস্মর’-এ দেখা যাবে মধুমিতাকে। এই সিরিজে রোহান ভট্টাচার্যের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।