মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ঈদে মুখ লুকিয়ে জাকারিয়া স্ট্রিটে প্রিয়াঙ্কা

শুক্রবার থেকেই গোটা বিশ্বে শুরু হয়েছে ঈদ উৎসব। জমিয়ে চলেছে খাওয়া-দাওয়া, জামা-কাপড় কেনার ধুম। কলকাতার মানুষের কাছে ঈদ মানেই জাকারিয়া স্ট্রিটের হরেক রকমের খাবার।

মটন হালিম থেকে শুরু করে নবাবি বিরিয়ানি, আঙ্গারি কাবাব-সহ কত কিছু! রাস্তা জুড়ে থাকে নানা রকম কাবাবিআনা। যেখানে ভিড় জমায়েত করে শুধু মুসলিমরাই নয়, জাত ধর্ম নির্বিশেষে সবাই এদিন গুলোতে কাবাবের ছোঁয়া নিতে যোগ দেয় জাকারিয়া স্ট্রিটে।

এবার তালিকায় নাম জুড়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মাথায় ওড়না আর মুখে মাস্ক দিয়ে  জাকারিয়া স্ট্রিটে বেড়াতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারকা বলে কী, ঈদে জাকারিয়ার স্বাদ নেবেন না, তা কি হয়! গাড়ি নিয়ে চুপি চুপি হাজির নায়িকা। চেখে দেখলেন কাবাব। সঙ্গে আবার ছিল রুমালি রুটি। আর বন্ধুদের সঙ্গে ঘোরার সেই ছবি ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে জামার দোকানেও ঢুঁ দিতে ভুললেন না নায়িকা।

তবে এদিন সেই অঞ্চলের বিখ্যাত কিছু আতরের দোকানেও চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ঈদে স্বাভাবিকভাবেই এতটাই ভিড় দেখে শেষ পর্যন্ত খাবারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন নায়িকা।  ফুটপাতের দোকানে খাবারের অপেক্ষার মুহূর্তই এদিন অভিনেত্রী বন্ধুরা ফ্রেমবন্দি করলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com