মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘আমি ভারতীয় হিন্দু, সব ধর্মের প্রতি সমান সম্মান জানাতে জানি’

নিজের অবস্থান স্পষ্ট করে ভারতীয় সঙ্গীত শিল্পী শান বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সব ধর্মের মানুষদের সম্মান করতে জানেন। তাই বিতর্ক না করে সবাইকে সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এই বলিউড সংগীতশিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলে। সেদিন তিনি সাদা পাজামা-পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়ার ভঙ্গিমায় একটি ছবি পোস্ট দিয়ে এ শুভেচ্ছা জানান। বলেন ঈদ মোবারক। আর তাতেই বাঁধে বিপত্তি। হৈ চৈ পড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সেই ছবিটি। তাকে নিয়ে সমালোচনা শুরু করে অনেকেই। এবার সেসব কটাক্ষের জবাব দিলেন গায়ক নিজেই।

তিনি জানিয়েছেন, প্রথমে ভেবেছিলেন এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পরে ভাবলার, কথা বলা দরকার। তবে এ প্রসঙ্গে কোনও সাফাই নয়, নিজের পক্ষের যুক্তি তুলে ধরেন জনপ্রিয় এই শিল্পী একটি ভিডিওর মাধ্যমে।

তিনি সেই ভিডিওতে প্রশ্ন তোলেন, ‘আমি কিছু দিন আগে ভারতের বিখ্যাত স্বর্ণমন্দিরে গিয়ে কাপড় দিয়ে মাথা ঢাকা ছবি দিয়েছিলাম। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি যে, কেন আমি শিখদের মন্দিরে গিয়ে তাদের মতো আচরণ করলাম? তা হলে এখন এই প্রশ্ন কেন?’

শান তিনি আরও বলেন, ‘ আমি ছোটবেলা থেকেই যেখানে বড় হয়েছি, সেখানে খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল অনেক বেশি। তাই আমার মুসলিম বন্ধুও রয়েছে অনেক, কখনও তাদের আলাদা মনে করিনি। আমি একজন ভারতীয় হিন্দু, সব ধর্মের প্রতি সমান সম্মান জানাতে জানি। তাই আমি এটাই বিশ্বাস করি যে প্রত্যেক ভারতীয়েরও এতে বিশ্বাস করা উচিত, কারণ আমরা সবাই ভারতীয়। সঙ্কীর্ণতা ছেড়ে মুক্তমনা হতে হবে। বাকি আপনারা যা ভাল বোঝেন, করুন।’

তবে শানের এই ভিডিওতে অনেকেই তাকে সমর্থন করেছেন। মানুষের চিন্তাধারা সংকীর্ণ হয়ে যাচ্ছে বলেও মত প্রকাশ করেছেন বিশাল একটি অংশ। তারা শানের বক্তব্যকে সমর্থক করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com