মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইলিয়ানার সন্তানের বাবা কে? প্রশ্ন তুলছেন অনেকে?

সম্পর্ক যাই হোক মা হচ্ছে এটা নিশ্চিত, তবে অনেকেই ইতোমধ্যে প্রশ্ন তুলছেন এই সন্তানের বাবা কে? সম্প্রতি মা হতে যাওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এর থেকে শুরু হয় নানান গুঞ্জন। কেউ আবার বলছেন, ‘তুমি বিয়ে করলে কবে?’ মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। আর এতেই শুরু হয়েছে বির্তক। তাকে অনেকেই বলছেন সন্তানের বাবার পরিচয় জানাতে।

কিন্ত তিনি তা জানাননি আর তাই ‘অবিবাহিত’ নায়িকার মা হতে যাওয়ার ঘোষণায় শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। যদিও এখন পর্যন্ত কোনো কটাক্ষের জবাব দেননি বা জবাব দেওয়ার প্রয়োজনবোধ করেননি ‘বরফি’খ্যাত এই নায়িকা। তবে তার খুশির দিনে কটাক্ষ পিছু ছাড়েনি।

এদিকে মাতৃত্বের স্বাদ নিচ্ছেন ইলিয়ানা। তিনি জানান, গর্ভাবস্থার প্রতিটা মুহূর্ত ভরপুর উপভোগ করছেন। এই স্বাদ কাউকে বলে বোঝানো যাবে না।

আর এর সত্যিটা মঙ্গলবার (২৫ এপ্রিল) দেখা গেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। বোনের হাতে তৈরি ব্ল্যাক ফরেস্ট কেক খেতে দেখা যায় হবু এই মা-কে।

আর সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘প্রেগি পার্কস’ (গর্ভবতী হওয়ার সুবিধা)। বোন নিজের হাতে বানিয়েছে বলে এই কেক আমার কাছে আরও স্পেশাল।’ তিনি আরও বলেন অন্তঃসত্ত্বা হওয়ায় ডায়েটের চিন্তা না করে মন খুলে খাওয়া-দাওয়া করার সুযোগ পাচ্ছি।

এদিকে হিন্দুস্তন টাইমসের খবরে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান দেন অভিনেত্রী ইলিয়েনা। প্রথম ছবিটি ছিল সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ আর অন্যটি একটি লকেটের ছবি। তাতে লেখা ‘মামা’। এসব ছবির ক্যাপশনে লেখা— ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’

জানা যায়, দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। অনেকের ধারণা গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। এরপর গত বছর ইলিয়ানার নতুন সম্পর্কের তথ্য সামনে আসে।

জানা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। তারপরই মূলত, এ জুটির প্রেমের গুঞ্জন ওঠে।

ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল লন্ডনে থাকেন। তিনি পেশায় মডেল। ক্যাটরিনার বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়েনা। কফি উইথ করন অনুষ্ঠানে দু’জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছিলেন করন জোহরও। তবে এই সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি ইলিয়েনা-সেবাস্তিয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com