বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুধু চুম্বন দৃশ্যে নয়, নগ্ন হতেও রাজি এই নায়িকা

একটি চুম্বন দৃশ্য নিয়ে যখন চারদিকে হৈ চৈ পড়ে গেছে তখন সেই দৃশ্যে অভিনয় করা নায়িকা সাফ জানিয়ে দিলেন শুধু চুম্বন দৃশ্যে নয় প্রয়োজনে নগ্ন হতেও রাজি তিনি। তবে এর আগেও তিনি নগ্ন হয়েছেন।

গল্প ও দর্শকদের চাহিদা মেটাতে নগ্ন হতে রাজি ভারতের দক্ষিণী সিনেমার হালের জনপ্রিয় নায়িকা অমলা পল। অবশ্য তিনি নগ্ন না হয়েও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ইতোমধ্যে।দক্ষিণের চার ভাষার ছবিতেই অভিনয় করেন এই অভিনেত্রী। তার অভিনয়ে মুগ্ধ দর্শরা।

কিন্তু তিনি কি সত্যি নগ্ন হবেন নাকি কথার কথা বলেছেন তা নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।

এদিকে তিনি অভিনয় জীবনে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এর আগে অমলা ২০১৮ সালে তামিল ভাষার ‘আদাই’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন।তবে সে সময় এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন এই নায়িকা।

তবে বর্তমানে সময় বদলেছে তাই তিনি সাহস পাচ্ছে আগের তুলনায় অনেক বেশি। অমলা পলের পরবর্তী সিনেমা ‘আদুজিভিথাম’। মালায়ালাম ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমার।

সম্প্রতি এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। তাতে পৃথ্বিরাজ সুকুমার ও অমলার পলের আবেগি চুম্বন দৃশ্য দেখা যায়। যা দর্শকদের মনে শিহরণ জাগিয়েছে। তবে এ নিয়ে শুরু হয়েছে জোর কথার লড়াই। পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে হরহামেশা। কেউ কেউ বলছেন দীর্ঘ দিন পর আবারও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

চুম্বন দৃশ্য নিয়ে অন্তর্জালে চর্চা হলেও এতদিন নীরব ছিলেন অমলা। শেষ পর্যন্ত এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তিনি। এক সাক্ষাৎকারে অমলা পল বলেন— ‘এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন, পৃথ্বিরাজের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে। সিনেমার এই দৃশ্যের জন্য লিপলক অপরিহার্য ছিল; যার কারণে এ দৃশ্যে অভিনয় করেছি। শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আমি প্রস্তুত।’ তিনি বলেন, পূর্ব প্রস্তুতি থাকার কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না। বেশ উপভোগ করেছি বরং।

মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে অমলার এই সিনেমা।

অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রিস্টোফার’। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় মালায়ালাম ভাষার এই সিনেমা। বর্তমানে মালায়ালাম ভাষার ‘দ্বিজ’, তামিল ভাষার ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমার কাজ অমলার হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com