মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সেন্সরে পাঠান, শুক্রবার বাংলাদেশে মুক্তি

সাফটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিৎ হবে ছবিটি।

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার সেন্সরে বোর্ডে ‘পাঠান’ জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে কি না দর্শক, এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। শাহরুখ ছাড়া এখানে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com