বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
মে মাসের ২ তারিখে হতে চলেছে জ্যাজ প্রশিক্ষণ কর্মশালা ‘এ পাথওয়ে টু জ্যাজ’। কর্মশালাটি শুরু হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট জ্যাজ গিটার বাদক, কম্পোজার ও শিক্ষক পারিজাত মৌমন। প্রাথমিক এবং মধ্যম পর্যায়ের জ্যাজ শিক্ষার্থীদের নিয়ে এই জ্যাজ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
বর্তমানে পারিজাত মৌমন জার্মানির গুটেনবার্গ ইউনিভার্সিটিতে জ্যাজ মিউজিক নিয়ে অধ্যায়নরত। তিনি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের তরুণদের মাঝে জ্যাজের প্রতি বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই নিজেদের মতো করে জ্যাজ চর্চা করছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক। তবে জ্যাজ সংগীতের ক্ষেত্রে সঠিক পথনির্দেশনা বা শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। তাই তিনি জ্যাজের ইতিহাস, দর্শন থেকে শুরু করে জ্যাজ প্র্যাকটিসের নিয়ম-কানুন, জ্যাজের কিছু প্রচলিত ধারা, থিওরি, ইয়ার ট্রেইনিংসহ আরও অনেক কিছু নিয়ে প্রশিক্ষণ দেবেন।
সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান SOUL তাদের নিজস্ব প্রাঙ্গণে ইভেন্টটির আয়োজন করছে। তাদের শিক্ষামূলক কর্মসূচির অধীনেই এবারের আয়োজন হিসেবে থাকছে জ্যাজ কর্মশালাটি।
রেজিস্ট্রেশন : https://forms.gle/dHHh41RWodtvewzp9