মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

২০০ কোটি পেরিয়ে ঐশ্বরিয়া

বেশ লম্বা বিরতির পর পর্দায় ফিরেছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। মণি রত্নমের পরিচালনায় ‘পোনিয়িন সেলভান ২’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাজুভুরের রাজকন্যা রাণী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করে অভিনয় দক্ষতার পরিচয় দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার এ সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহেই দুর্দান্ত ব্যবসা করেছে। সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে সিনেমাটি। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও চলছে এটি।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে।

তৃতীয় দিনে এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম তিন দিন শেষে দেশের মাটিতে মোট ৮০ কোটি টাকার ব্যবসা করে ‘পোনিয়িন সেলভান ২’ । কোনো ভারতীয় ছবি হিসেবে বিশ্বজুড়ে প্রথম চার দিনেই ২০০ কোটির ব্যবসা করলো।

ছবিতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাদের মধ্যে রয়েছেন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

উল্লেখ্য ‘পোনিয়িন সেলভান ১’ বিশ্বজুড়ে প্রায় ৪৯০ কোটি টাকার ব্যবসা করেছিলো। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিলো এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, ‘পোনিয়িন সেলভান ২’ তার প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com