বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
জুনে মুক্তির কথা থাকলেও অনেকটা হুট করেই ‘জাওয়ান’ সিনেমার মুক্তি পিছিয়ে যায়। তার আগে ২ মে ছবিটির টিজার উন্মুক্ত করারও কথা ছিল। তবে এর কোনোটিই হয়নি। অবশ্য এ নিয়ে কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি কোথাও।
অবশেষে ঘোষণা এলো, জানা গেল জুন নয়, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বলিউড বাদশাহ শাহরুখ খান শনিবার সন্ধ্যায় এক পোস্টে এমনটা নিশ্চিত করেছেন।
এই সিনেমার মধ্য দিয়ে শাহরুখ প্রথমবারের মত জুটি বেঁধেছেন দক্ষিণি তারকা নয়নতারার সঙ্গে। অ্যাটলি পরিচালিত এ ছবিতে ভিলেন হিসেবে দেখা দেবেন বিজয় সেতুপতি। এছাড়াও ক্যামিও চরিত্রে হাজির হবেন আল্লু অর্জুন।