বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গানে গানে মুগ্ধতা, দুই বাংলায় এগিয়ে ‘সুরমা সুরমা’

ভিউ এবং ইতিবাচক মন্তব্যে দর্শক সাড়ায় এগিয়ে রয়েছে ‘লিডার’ সিনেমা ‘সুরমা সুরমা’ গানটি। জাহিদ আকবরের কথা এবং নাভেদ পারভেজের সুর-সংগীতে ইমরান ও কোনালের গাওয়া এ গানটি দুই সপ্তাহে দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বারেরও বেশি। সেইসাথে মন্তব্য জমা পড়েছে ১৩ হাজারের বেশি।

অন্যদিকে, ‘চেঙ্গিজ’ সিনেমার ‘এভাবে কে ডাকে’ গানটি দেখা হয়েছে ৩০ লাখ বার। গানটি গেয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিং। মন্তব্য জমেছে প্রায় ৫ হাজারের মত।

গানটির গায়ক ইমরান মাহমুদুল বলেন, কলকাতায় ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চেঙ্গিজ ছবি ও গানে। জিতের রোম্যান্টিক গান অরিজিত সিং গেয়েছেন। এত বড় কম্বিনেশনের পর শাকিব ভাইয়ের সিনেমাতে আমার এবং কোনালের গানটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। শুধু চেঙ্গিজের গান নয়, বাংলা ভাষার ছবির যত গান এসেছে ঈদে সবচেয়ে এগিয়ে ‘সুরমা সুরমা’। ছবিটির পাশাপাশি গানটিও যে সবাই এত পছন্দ করবেন আগে ভাবিনি। ইউটিউবের বাইরে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবখানে ‘সুরমা সুরমা’ এগিয়ে।

গীতিকার জাহিদ আকবর বলেন, আমার গানের ক্যারিয়ারে এত দ্রুত সাড়া কোনো গানে পাইনি। একটা অন্যরকম ভালো লাগা তো অবশ্যই কাজ করছে। মনে হয়েছে, এটা দরকার ছিল এই সময়ে। তাতে সামনে গানের প্রতি আরেকটু বেশি মনযোগ বাড়বে।

তিনি আরও বলেন, জেনেছি, ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানটির ভিউ শীর্ষে। এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কিছু না! সবাই গানটিকে এত পছন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য শ্রোতাদর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com