মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পরিণীতি-রাঘবের চার হাত এক হলো

অবশেষে ভালোবেসে বাগদান পর্ব সারলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। শনিবার (১৩ মে) দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটিবদল করলেন এই বলিউড সুন্দরী ও দেশের তরুণ রাজনীতিবিদ।

অবশ্য রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার প্রেম নতুন কিছু নয়। জানা গেছে, তারা লন্ডন স্কুল অফ ইকনমিক্সে একসঙ্গে পড়াশোনা করতেন। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন পরিণীতি-রাঘব। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল।

কিছুদিন আগে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। বিয়ে করলে সে খবর জানানোর আশ্বাসও দিয়েছিলেন এই রাজনীতিবিদ।

অবশ্য তিনি না জানালেও এমন খবর কি আর চাপা থাকে? শনিবার থেকেই রাঘবের বাড়িতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সবার সামনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন পরিণীতি-রাঘব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com