মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাম চরণের স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় যুবককে ভক্তদের মারধর

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ব্যক্তিগত জীবনে উপাসনার সঙ্গে ঘর বেঁধেছেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেতা। উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করায় রাম চরণের ভক্তরা এক যুবককে মারধর করেছেন। এ মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যে ব্যক্তিকে মারধর করা হয়েছে তার নাম সুনিসিথ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে রাম চরণ ও তার স্ত্রী উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করে। আর তারই ফল ভোগ করতে হয় সুনিসিথকে। জানা যায়, সাক্ষাৎকারে সুনিসিথ নামে ওই ব্যক্তি বলেছিলেন, ‘আমি উপাসনার সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলাম। ও আমার বান্ধবী। ওর একটি ইলেকট্রিক গাড়ি রয়েছে। আমরা ওই গাড়িতে গোয়া গিয়েছিলাম। রাম চরণও আমার বন্ধু।’

সুনিসিথ নামে ওই ব্যক্তির এমন মন্তব্যের পর চটে যান অনুরাগীরা। শুধু রাম চরণ ও উপাসনা নয়, চিরঞ্জীবীর মেয়ে অর্থাৎ রাম চরণের বোন সুস্মিতার সঙ্গেও লং ড্রাইভে গিয়েছিলেন বলেও দাবি করেন সুনিসিথ।

এ সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সুনিসিথের খোঁজ করছিলেন রাম চরণের ৭ ভক্ত। একপর্যায়ে তাকে পাওয়ার পর মারধর শুরু করেন তারা। তারপর সুনিসিথকে তার মন্তব্যের জন্য রাম চরণ ও তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাম চরণ।

বিয়ের দশ বছর পর প্রথম সন্তান আসতে চলেছে দক্ষিণী সুপারস্টার রামচরণ ও উপাসনা কেনিদেলার সংসারে। অন্তঃসত্ত্বা উপাসনা। প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com