মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কেনো ব্যর্থ হচ্ছেন বাপ-২ বেটা

ভারত তো বটে বিশ্বে বিরল ঘটনা, বাবা ও তার দুই ছেলে একসঙ্গে সিনেমায় অভিনয় করেন। আবার তিনজনই নায়ক চরিত্রে। অনেক ক্ষেত্রে তাদের নায়িকা একজন। চরিত্রের কারণে একই নায়িকা দুই ভাইয়ের কখনো প্রেমিকা আবার কখনো ভাবির চরিত্রে অভিনয় করছেন। অন্য দিকে তাদের বাবার সঙ্গে তারা অভিনয় করেন। তিনজনই সফল। অনেক সিনেমাই ভালো ব্যবসা করেছে।

জানা যায়, এক সময় ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ছিলেন নাগার্জুনা আক্কিনেনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তার বয়স ৬৩ বছরের ওপরে। এ বয়সেও নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন, এবং সফলতা পাচ্ছেন। অন্য তার দুই ছেলেও বাবার অভিনয়ে পাকা। ইতোমধ্যে সফলতার স্বাক্ষর রেখেছেন এই অঙ্গনে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নাগার্জুনার দুই পুত্র নাগা চৈতন্য ও অখিল আক্কিনেনি। বাবার মতো তারা দুজনেও চলচ্চিত্রে পা রেখেছেন। বাবার মতো নাগা চৈতন্য যশ-খ্যাতি কুড়িয়েছেন। খানিকটা নজর কেড়েছেন নাগার্জুনার ছোট ছেলে অখিল আক্কিনেনিও। কিন্তু বর্তমানে বাপ-বেটাদের কারো সময়ই এখন ভালো যাচ্ছে না! কারণ সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিগুলো সফলতা পাচ্ছেন। দর্শক টানতে পারছে না সিনেমা হলে। আর যতই ভালো ছবি হউক। দর্শক না দেখলে দিন শেষে বদমান হয় নায়কের।

এদিকে টলিউড ডটনেট জানিয়েছে, ব্যক্তিগত কারণে দুঃসময় পার করছেন না নাগার্জুন ও তার ছেলেরা। বরং ক্যারিয়ারে খারাপ সময় যাচ্ছে তাদের। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার পর নাগার্জুনার ক্যারিয়ারে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ দর্শকদের এখন স্বাদে পরিবর্তন এসেছে।

ভিন্ন ভিন্ন ভাষা ও নতুন নতুন গল্প চান দর্শকরা। আর এ কারণে বেশ কিছু তেলেগু সিনেমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘুরেফিরে পুরোনো গল্প, অপ্রয়োজনীয় অ্যাকশন— এসব এখন দর্শকরা গ্রহণ করেন না। এ কারণে আক্কিনেনিদের সিনেমা ব্যর্থ হচ্ছে।

২০২২ সালে মুক্তি পায় নাগার্জুনা অভিনীত দুটো সিনেমা। ‘বাঙ্গাররাজু’ ও ‘দ্য গোস্ট’ শিরোনামের দুটো সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ২০২১ সালে মুক্তি পায় নাগার্জুনা অভিনীত ‘ওয়াইল্ড ডগ’ সিনেমা। ৬ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৭ কোটি রুপি।

গত কয়েক বছর ধরে নিয়মিত খবরের শিরোনামে থাকেন নাগা চৈতন্য। তবে তা ব্যক্তিগত জীবনের জন্য। ২০২২ সালে তার অভিনীত ‘বাঙ্গাররাজু’, ‘থ্যাঙ্ক ইউ’ ও ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তি পায়। কিন্তু তিনটি সিনেমার একটিও বক্স অফিসে দৌড়াতে পারেনি। বরং ৪০ কোটি রুপি বাজেটের ‘থ্যাঙ্ক ইউ’ সিনেমাটি আয় করেছে মাত্র ৮ কোটি রুপি।

২০১৫ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে অখিল আক্কিনেনির। তার অভিনীত প্রথম সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরবর্তী সিনেমাগুলো খুব একটা সুবিধা করতে পারেনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘এজেন্ট’। চলতি বছরে মুক্তি পায় ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা। কিন্তু বক্স অফিসে এটি আয় করেছে মাত্র ১৩ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com