মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাপারাজ্জিদের তাড়া, ‘অল্পের জন্য’ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন হ্যারি-মেগান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ির পেছনে পাপারাজ্জির তাড়ায় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল অল্পের জন্য ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। পাপারাজ্জিদের গাড়িগুলো প্রায় ২ ঘণ্টা ধরে প্রিন্স হ্যারি ও মেগানকে বহনকারী ট্যাক্সিটিকে ধাওয়া করছিল।

২ যুগেরও বেশি সময় আগে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। এবার যুক্তরাষ্ট্রে ডায়ানার ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের গাড়ির পেছনে পাপারাজ্জিদের তাড়া ভয়াবহ সেই স্মৃতি ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে এমন এক ঘটনায় হ্যারি-মেগান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

প্রিন্স হ্যারির মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাপারাজ্জিদের গাড়িগুলো প্রায় ২ ঘণ্টা ধরে প্রিন্স হ্যারি ও মেগানকে বহনকারী ট্যাক্সিটিকে ধাওয়া করছিল। এ সময় বেশ কয়েকটি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পান তারা। ট্যাক্সিতে মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ডও ছিলেন।

এ সময় তারা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরছিলেন জানিয়ে বিবৃতিতে প্রিন্স হ্যারির মুখপাত্র বলেন, ‘তাদের বহনকারী ট্যাক্সিটি ধাওয়া থেকে বাঁচতে অন্য গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষ এড়ায়। এসময় ট্যাক্সিটি একজন পথচারী ও ২ পুলিশ সদস্যকে চাপা দিতে যাচ্ছিল প্রায়।’

৩ বছর আগে রাজকীয় সব দায়িত্ব ছাড়েন হ্যারি ও মেগান দম্পতি। এরপর থেকে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com