মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে, বাড়ছে জাতীয় গর্ব: পুতিন

ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে একটি দেশ হিসেবে রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে, বাড়ছে জাতীয় গর্ব।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে রাশিয়া এক কঠিন সময় পাড়ি দিচ্ছে। বিষয়গুলো কখনও সহজ ছিল না, তবুও আজ আমরা আমাদের জাতীয় অহংকার তীব্র করার সাথে সাথে এক অভিন্ন ঐক্যের মুহুর্ত দেখতি পাচ্ছি, আমাদের দেশের শর্তহীন ভবিষ্যত নিশ্চিত করতে আমরা যে কোন মূল্যে আমাদের তরুণদের জন্যে শিক্ষা এবং উৎপাদন ও অর্থনীতির জন্যে পরিবেশ তৈরি ও আধ্যাত্মিক ভিত্তি মজবুতের চেষ্টা করছি।
এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহীতারাও ব্যাপক অবদান রাখছে বলে পুতিন উল্লেখ করেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পুতিন আরো বলেন, আমরা অনেক বেশি স্বাবলম্বী হয়েছি। স্বয়ংসম্পূর্ণতা ছাড়া সার্বভৌমত্ব থাকতে পারে না। শিল্প, বিজ্ঞান এবং অবশ্যই সামরিক ক্ষেত্রেও এই স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com