বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখ খানের নায়িকা মেট্রোতে যৌনতার শিকার

স্টশনের অনেক মানুষ ছিল, তাই হয়তো রক্ষা না হলে সেদিন যে কি হতো ভাবতেই অভিনেত্রী সানিয়া মালহোত্রার দম বন্ধ হয়ে আছে। কারণ তিনি তখন একা ছিলেন। আর তাকে তাড়া করছিলো কিছু বখাটে। ভাগ্য ভালো বখাটেরা তাকে ধরতে পারেনি। কিন্তু রেল ভর্তি ছিল যাত্রী তবুও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

এই সেদিন ভারতের একটি মেট্রো রেল স্টেশনে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অতীতের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী।

সানিয়া জানান, তখন দিল্লির কলেজে পড়তেন তিনি। পড়া শেষে বাড়ি ফিরছিলেন মেট্রো করে। ভিড়ের মধ্যেই কয়েকজন ছেলে তাকে দেখে খারাপ মন্তব্য করতে থাকে। অশালীনভাবে গায়ে হাত দেন। কিন্তু যাত্রীদের কেউ সেই সময় সাহায্য করেননি।

অভিনেত্রী জানান, খুব ভয় পেয়ে গিয়েছিলেন সেদিন। স্টেশন আসতেই মেট্রো থেকে নেমে পড়েন। কিন্তু দুষ্কৃতীদের দল তার পিছু ছাড়েনি। ঘটনাচক্রে স্টেশনেও প্রচুর ভিড় ছিল। সেই ভিড়ের সুযোগ নিয়ে দৃষ্কৃতিদের চোখে ধুলো দিতে সক্ষম হন নায়িকা। শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। সেখান থেকে বাবাকে ফোন করে নিয়ে যেতে বলেন।

কলেজ পর্ব এখন অতীত। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানিয়া। তারপর ‘পটাকা’, ‘বাধাই হো’, ‘লুডো’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। আগামীতে শাহরুখ খানের ‘জওয়ান’, ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে তাকে। কিন্তু অতীতের স্মৃতি আজও ভুলতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com