মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিয়ে থামিয়ে সাজগোজে ব্যস্ত কনে

বিয়ে নিয়ে কতইনা কাণ্ড ঘটে দেশে দেশে। বিয়ের সময় কিংবা সাজগোজ নিয়ে এমন এমন কাণ্ড ঘটে যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এবার এরকম এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

এমনিতে বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাওয়ার ইচ্ছা থাকে সকলের মধ্যেই। হাজার হোক ওই একটা দিনেই অতিথি অভ্যাগত থেকে ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন বিয়ের কনে। এমন দিনে সাজ তো নিখুঁত হতেই হবে। তবে বিয়ের মাঝপথেই বিয়ে থামিয়ে কনের সাজ শেষ করার মতো ঘটনা বিরল।

এমন ঘটনা ঘটালেন সম্প্রতি বেকি জেফারিস নামে এক মার্কিন উদ্যোক্তা। বিয়ের অনুষ্ঠান চলার মাঝপথেই আচমকা বিয়ে থামিয়ে দেন তিনি। এরপর মাইকে ঘোষণা করেন যে তিনি তার বিয়ের পোশাকের অর্ধেকটা পরতেই ভুলে গিয়েছেন। সেই পোশাক পরা শেষ করে তবেই তিনি বাকি বিয়ে সম্পন্ন করবেন।

তড়িঘড়ি বিয়ের মঞ্চেই আনা হলো সেই বাকি অর্ধেক পোশাক। অতিথিদের সামনেই বিয়ের গাউনের বাকি অংশ পরে ফের তিনি শুরু করলেন বিয়ে। এই ঘটনায় ততক্ষণে হাসির রোল উঠেছে অতিথিদের মধ্যে।

ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন পাত্রীর এমন কাণ্ডের। তবে, কনের সাজগোজের এই সুযোগে বর যদি পালিয়ে যেত তবে কী হত! এমন মশকরাও করেছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com