মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মিথিলার সঙ্গে সৃজিতের বন্ধন নড়েবড়ে

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানকে ছেড়ে অভিনেত্রী মডেল রাফিয়াথ রশীদ মিথিলা ভালোবেসে বিয়ে করেন ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জিকে। কিন্তু সে সংসারে বইছে ঝড় হাওয়া। এরই মাঝে জোর গুঞ্জন উড়ছে, বিয়েবিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। সম্প্রতি মিথিয়া দীর্ঘ শ্বাস ফেলে বলেন ৩৬৫ দিন তো কাটিয়ে দিলাম। এটা কম কিসে। তার কথায় মনে হচ্ছে তিনি সৃজিতের সঙ্গে বসবাস করতে চান না।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পর বিষয়টি দুই বাংলায় চর্চায় পরিণত হয়।

বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সৃজিত মুখার্জি। বরং মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে সেখান থেকে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সৃজিত।

গুঞ্জনের বিষয়ে সৃজিতের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। সংবাদমাধ্যমটিকে সৃজিত বলেন— ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।শুটিংয়ের কারণে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তাই অনেকে অনেক কথা বলেন।’

গত বছরের নভেম্বরে গুঞ্জন চাউর হয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। এ দুই তারকার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এর সূচনা হয়েছিল। পরবর্তীতে মিথিলা দাবি করেন— ‘এটি মিথ্যা, অনৈতিক।’

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com