বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাংলাদেশে হতে পারে

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, সরকার অনুমতি না দিলে আমরা বিশ্বকাপের জন্য অক্টোবরে ভারতে দল পাঠাব না। পাকিস্তান সরকার যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে চিন্তিত আইসিসি। বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে না যাওয়া কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার বিষয়টি ভাবনা বাড়াচ্ছে ক্রীকেটের এই সংস্থাকে।

আর ঠিক সেই কারণেই ১৫ বছর পর পাকিস্তান সফরে গেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সফরে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠে।

পাকিস্তানের এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয় তবেই বিশ্বকাপ খেলতে তারা ভারত সফরে যাবে।

অন্যদিকে, ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহী পাকিস্তান সফরে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে ঢাকায় না হয়, সেজন্য সমাধান খুঁজবেন। কারণ তেমনটি হলে শুধু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, আইসিসির ওপরও পড়বে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com