বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ : ইংল্যান্ডের ‘চ্যালেঞ্জিং কন্ডিশন’ সম্পর্কে সতর্ক রোহিত

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে ফাইনাল হওয়ায় সেখানকার কন্ডিশনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, ডিউক বল এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় ওভালের ভেন্যুতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনে তার দল প্রস্তুত বলেও জানান রোহিত।
ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং কখনই সহজ নয়। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম।
এ চক্রের ১১ ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের গড় মাত্র ২৮.০৬। ওপেনাররা মাত্র দু’টি সেঞ্চুরি করতে পেরেছেন।
এই পরিসংখ্যানের সাথে একমত পোষণ করে রোহিত জানান, ইংল্যান্ডের মাটিত ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। টেস্ট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’
মজার বিষয় এবারের চক্রে, দু’টি সেঞ্চুরিই এসেছে দুই ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। ২০২১ সালের সিরিজে লর্ডসে লোকেশ রাহুল ১২৯ এবং ওভালে ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। সেই ওভালেই খুব শীঘ্রই আবারও ব্যাট হাতে নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
ফাইনালের যুদ্ধ যখন উপভোগ করছেন, তখন রোহিত জানান ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার সময় কখনও সেট নয় ব্যাটাররা। তিনি বলেন, ‘ব্যাটার হিসেবে একটি বিষয় আপনি জানেন, গত বছর ব্যাটিং করার সময় আমি বুঝতে পেরেছিলাম ইংল্যান্ডের মাঠে আপনি কখনও সেট নন। আবহাওয়া পরিবর্তন হতে থাকে। এজন্য দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ ধরে রাখতে হবে এবং এটিই এই ফরম্যাটের চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘আপনি বুঝতে পারবেন, কখন বোলারদের আক্রমণ করতে হবে এবং তখনই এটির জন্য আপনার প্রস্তুত হওয়া উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ হল, তখন সেখানে আপনাকে থাকতে হবে।’
ইংল্যান্ডে অনেক ওপেনারদের ব্যাটিং দেখেছেন রোহিত। কিন্তু কাউকে অনুকরণ করার চেষ্টা করবেন না তিনি। নিজের স্টাইলে ব্যাট করে রান করার চেষ্টা করবেন বলে জানান রোহিত।
তিনি বলেন, ‘এখানে এই পরিস্থিতিতে অনেক ব্যাটসম্যানকে ব্যাটিং শুরু করতে দেখেছি এবং আপনি জানেন, অনেকেই এখানে সফল হয়েছেন। তারা কিভাবে রান করেছে, সেটি আমি দেখেছি। কিন্তু আমি তাদের অনুকরণ করার চেষ্টা করবো না।  কারণ সবার আলাদা স্টাইল আছে এবং আমারও আলাদা স্টাইল আছে, কিন্তু এখানে রান করার পদ্ধতি জানতে পেরে ভালো লাগছে।’
আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো ভারত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com