বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল পা রাখল আর্জেন্টিনার যুবারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলকে।

শনিবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়) অনুষ্ঠিত হয় ম্যাচটি।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে আলবিসেলেস্তে যুবাদের এগিয়ে নেন। দলের লিড দ্বিগুণ করেন ইভান মন্টেস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেস। আর ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকেন মাতিয়াস বনিনো।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।

এরপর সেমিতে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিলো আর্জেন্টিনা। এখন তাদের লক্ষ্য ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলো। যারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com