বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানি হার্ড হিটার ধর্মীয় কারণে ১৮ বছরেই অবসরে

পাকিস্তান ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি। বিশ্বজুড়ে রয়েছে পাকিস্তান ক্রিকেটের সমর্থক। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলাও ক্রিকেট। সেই ক্রিকেটের অসাধারণ প্রতিভার আয়েশা নাসিম। তিনি ভালো বাট করতে পারেন। দলের প্রয়োজনে সব সময় ভূমিকা রাখেন। কিন্তু তিনি মাত্র ১৮ বছর বয়সে খেলা থেকে অবসর নিয়েছেন। কারণ তিনি ইসলামের প্রতি সম্মান দেখিয়ে ক্রিকেট ছেড়ে দেন।

জানা যায়, মাত্র ১৮ বছর, বেশিরভাগ ক্রিকেটারই এই বয়সে আন্তর্জাতিক ম্যাচে নিজের অভিষেক ম্যাচ খেলার সুযোগ পায় না। অথচ, এমন বয়সেই অবসর নিয়ে ফেললেন একজন ক্রিকেটার। তাক লাগানো এই কাণ্ডই ঘটিয়েছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার আয়েশা নাসিম।

মূলত, নিজ ধর্ম ইসলামে আরও মনোযোগী হতেই আকস্মিক এই সিদ্ধান্ত নিয়েছেন আয়েশা। ক্রিকেট পাকিস্তানের এক রিপোর্ট অনুযায়ী, অবসরের বিষয়ে নিজের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এরই মধ্যে জানিয়েছেন আয়েশা।

পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত চারটি একদিনের ম্যাচ এবং ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন আয়েশা। টি-টোয়েন্টিতে ৩৬৯ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটার। যেখানে তার ব্যাটিং গড় ১৮.৪৫। ওয়ানডেতে অবশ্য মাত্র ৩৩ রান আছে তার।

২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে বেশি আলোচনায় আসেন এই তারকা। তবে, প্রথম আলোচনায় আসেন ২০২১ সালের জুনে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৪৫ রানের একটি ইনিংস খেলেছিলেন টপ অর্ডার এই ব্যাটার। একই বছরে শ্রীলংকার বিপক্ষে করাচিতে মাত্র ৩১ বলে একই রান তোলেন।

এ বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ২০ বলে ২৪ রানের ইনিংস খেলেছিলেন আয়েশা। তিনটি ছক্কা ও একটি চারে সাজানো ছিল তার ইনিংস। আয়েশার ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রশংসা করে তাকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com