বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তান ক্রিকেটে আবারও যুক্ত হলেন মিসবাহ-ইনজামাম-হাফিজ

স্বদেশি সাবেক তিন অধিনায়ককে বড় দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজকে নিয়ে ক্রিকেটের টেকনিক্যাল কমিটি গঠন করেছে বোর্ড। এই কমিটির নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ।

পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ গত সপ্তাহেই ‘হাই প্রোফাইল’ এই কমিটি গঠনের জন্য প্রস্তাব দিয়েছিলেন। আর বুধবারই মিসবাহ, ইনজামাম এবং হাফিজকে নিয়ে গঠিত কমিটির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিসিবি।

ভারতে হতে চলা বিশ্বকাপের আগেই এই কমিটি গঠন করা হলো। পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা, তা নিয়ে এখনো সবুজ-সঙ্কেত পাওয়া যায়নি। হয়তো এই বিষয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গেও আলোচনা করা হতে পারে। তবে বিশ্বকাপের আগে শ্রীলংকায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। এ ছাড়া ৩০ আগস্ট শুরু হতে চলা এশিয়া কাপও আছে।

ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় এবং ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি এবং কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেবে এই টেকনিক্যাল কমিটি। প্রয়োজনে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাতে পারবে তারা।

এখানেই শেষ নয়। মিসবাহদের এই কমিটিকে নিয়মিতভাবে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরাফের কাছে রিপোর্ট করতে হবে। এই কমিটির প্রথম কাজই হবে পাকিস্তানের কোচিং স্টাফের ভাগ্য নির্ধারণ করা। এই সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে জাকা আশরাফ জানিয়েছিলেন, কোচিং স্টাফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, এই কমিটি তাদের মত জানাবে। তার পরেই এই ব্যাপারে এ সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির প্রস্তুতিরও দেখভাল করবে টেকনিক্যাল কমিটি। এই দায়িত্ব কম বড় নয়। কারণ এই মৌসুমে বদলে যাচ্ছে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো। পেশাদার বিভিন্ন বিভাগ ফিরছে আবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com