বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আনুষ্ঠানিকভাবে আল-হিলালে যোগ দিলেন নেইমার

কয়েক দিন আগেই সংবাদ মাধ্যমের খবর ছিল ইউরোপ ছাড়ছেন নেইমার জুনিয়র। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

মঙ্গলবার ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের এই দলটি। চুক্তির ছবি আর ১০ নম্বর জার্সি তুলে দেয়ার ছবি প্রকাশ করেছে তারা।

আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। দুই বছরে ৩২ কোটি ইউরো পাবেন নেইমার। চুক্তিতে বার্সেলোনায় ধারে ফেরার কোনো শর্ত নেই। অর্থাৎ শুধু আল হিলালেই খেলবেন।

এদিকে, নেইমারকে আল হিলাল কী কী ব্যক্তিগত সুবিধা দেবে তার একটা তালিকা সামনে এনেছে ফুটবল বিষয়ক ওয়েব পোর্টাল ফুটমারকেতো। সেখানে নেইমারের দেওয়া শর্ত দেখে চক্ষু চড়কগাছ হবে যে কারও। আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। প্রেমিকা ব্রæনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের ক্ষেত্রে সে নিয়ম কার্যকর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে। কেননা এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরেও আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com