বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মায়ামির হয়ে আরেকটি শিরোপার হাতছানি মেসির

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েই শিরোপার আনন্দে ভেসেছেন লিওনেল মেসি। বলতে গেলে অনেকটা একক নৈপুণ্যেই দলকে ফাইনালে তুলেছিলেন। শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসে প্রথম কোনো বড় আসরে ট্রফিও জিতে নিয়েছে মায়ামি।

লিগস কাপে শিরোপা জয়ের সেই রেশ না কাটতেই মেসি ও মায়ামির সামনে হাতছানি দিচ্ছে আরও এক শিরোপা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা ইউএস ওপেন কাপে শিরোপা থেকে আর মাত্র দুই জয় দূরে মেসির মায়ামি।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে সিনসিনাটি এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এই ম্যাচ জিতলেই আরও একটি শিরোপা জয়ের সুযোগ পাবেন মেসি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

লিগস কাপের ফাইনালের পর সিনসিনাটি এফসির বিপক্ষে ম্যাচটিই হবে মায়ামির প্রথম ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে। একই দিন আরেক সেমিফাইনালে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে রিয়েল সল্ট লেক। ফাইনালে উঠলে এই দুই দলের একটিকে প্রতিপক্ষ হিসেবে পাবেন মেসিরা।

১৯১৩–১৪ মৌসুমে প্রথম শুরু হয়েছিল ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অরল্যান্ডো সিটি।

সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ সিনসিনাটি এমএলএসের চলতি আসরে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের শীর্ষে অবস্থান করছে। আর মায়ামির অবস্থান ১৫ দলের মধ্যে সবার তলানিতে। অর্থাৎ টেবিলের শীর্ষ ও তলানির দলের লড়াই হবে এদিন।

এদিকে মেসির এখনও এমএলএসে অভিষেক হয়নি। তবে সব ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট সেই অপেক্ষাও ফুরাবে তার। লিগে সেদিন নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

আগের সূচিতে এমএলএসে আজ মায়ামি ও শার্লট এফসির ম্যাচ ছিল। কিন্তু মেসিরা লিগস কাপের ফাইনালে ওঠায় ম্যাচটি স্থগিত করা হয়। না হলে এক দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হতো মেসিদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com