বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান মহারণ

ভারত বনাম পাকিস্তান শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়। এটি বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীর আবেগের নাম। ভারত ও পাকিস্তান উভয় দেশ এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। দুই জাতির এত এত অর্জনের কারণে, মুখোমুখিতে রোমাঞ্চকর লড়াইয়ের কারণে সমর্থকরা এ দুই দলের ম্যাচের প্রতীক্ষায় থাকেন। আজ এশিয়া কাপে পাকিস্তান-ভারত মহারণ। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শ্রীলংকার পাল্লেকেলেতে গ্রুপ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর হলো—এবারের এশিয়া কাপে মোট তিনবার ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হওয়ার পর দুটি দল পরস্পরের মোকাবেলা করবে সুপার ফোর পর্বে। এরপর ফাইনালে উঠলে ফের দেখা যাবে ভারত-পাকিস্তান ক্ল্যাসিক।

ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত এ দ্বৈরথ এশিয়া কাপেই শেষ হয়ে যাচ্ছে না। আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিকেই এক অন্যের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তারপর সেমিফাইনাল কিংবা ফাইনালেও দেখা হতে পারে রোহিত শর্মা ও বাবর আজমের দলে।

এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। যদিও পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারত। তাতে এশিয়া কাপে হাইব্রিড মডেল সূচি তৈরি করা হয়। রোহিত শর্মারা এখন তাদের ম্যাচগুলো খেলবেন শ্রীলংকার পাল্লেকেলে ও কলম্বোয়।

ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথের সূচনা সেই ১৯৭৮ সালে। ৫০ ওভারের ক্রিকেটে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ সালের বিশ্বকাপে। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন পর্যন্ত ১৩২টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৭৩টিতে ও ভারত ৫৫টিতে জিতেছে। ফলহীন ছিল চারটি ম্যাচ।

মোট লড়াইয়ের বিবেচনায় পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো আসরে ভারতই বেশিবার জিতেছে। দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়ে চারটিতেই জিতেছে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার, ২০১৮ সালে এশিয়া কাপে দুবার ও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com