বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আরেকটি বড় জয় অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজও নিশ্চিত হয়ে গেছে দলটির।

ডারবানে শুক্রবার রাতে ৮ উইকেটের জয় তুলে নেয় অজিরা। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

প্রথম টি-টোয়েন্টিতে ১১১ রানের বড় ব্যবধানে জিতেছিল অজিরা। সেই ম্যাচে অধিনায়ক মিচেল মার্শ ৪৯ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এদিন খেলেছেন ৩৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে ম্যাথু শর্টের ব্যাট থেকে আসে ৩০ বলে ৬৬ রান।

এর আগে আইডেন মারকরামের ৩৮ বলে ৪৯ ও তেম্বা বাভুমার ১৭ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের পুঁজি গড়ে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা।

আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com