রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের সুপার ফোরে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-ভারত। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। হাইভোল্টেজ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পাকিস্তানকে পাত্তা না দিয়ে ২২৮ রানের বিশাল জয় তুলে নেয় তারা। রিজার্ভ ডে মিলিয়ে টানা দুদিনের ধকল নিয়ে আজ আবার মাঠে নেমেছে ভারত।

সুপার ফোরে এক ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট দুই। কিন্তু, পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোয় নেট রানরেটে এগিয়ে আছে ভারত। ভারতের রানরেট ৪.৫৬০ এবং শ্রীলঙ্কার ০.৪২০। আজ জিতলে ভারতের ফাইনাল একপ্রকার নিশ্চিত। শ্রীলঙ্কার ক্ষেত্রেও সমীকরণ একই।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষান কিষান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রম, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com