শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ মঞ্চের সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়া ব্যাটসম্যানরা শুরু করেছেন তাণ্ডব।
আজ জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে স্বাগতিকরা। ইন্দোরের হল্কার ক্রিকেট স্টেডিয়ামে শ্রেয়াস আইয়্যার ও শুভমান গিল পেয়েছেন তিন অংকের রানের দেখা।
টস হেরে ব্যাট করতে নামা ভারতের হয়ে ১০৫ রান করে আউট হয়েছেন শ্রেয়াস। ৯০ বলে সাজানো তার ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছক্কা। এছাড়া ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করে আউট হন গিল।