বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কী হয়েছে সাফা কবিরের?

মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার— প্রতিপাদ্যে প্রতি বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

সংস্থাটির মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রচারণা চালাচ্ছেন সোশ্যালেও। দিবসটিকে ঘিরে আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক বার্তা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। ফেসবুকে একটি কালো ড্রেস পরা নিজের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তার মুখমন্ডল ও শরীরে লেখা রয়েছে- স্যাড, ডিপ্রেসড, এংজাইটি, লোনলি! ছবির ক্যাপশনে তিনি লেখেন,

‘আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। স্যাডনেস, লোনলিনেস, ডিপ্রেশন, এংজাইটি- শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনি কিন্তু এই কথাগুলোকে আমরা কতটা গুরুত্ব দেই? আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। এমন অনেক মানুষের কথা শুনেছি যারা বলেছে এটা জ্বর বা কাশির মতো, যেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে!’

তিনি আরও লেখেন,’আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। কিন্তু আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় জর্জরিত। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী?’

সাফা নিজেও এসব সমস্যায় ভুগেছেন জানিয়ে লেখেন, ‘একটা সময় আমারও অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমি তখন সচেতন ছিলাম, আমার পাশের মানুষগুলোও তেমনই সচেতন ছিল। আমি ডক্টরের কাছে গিয়েছি। কিন্তু মেডিসিন দিয়ে অল্পসময়ের সাহায্য হলেও সমস্যাটা কিন্তু থেকেই যায়। আমাদের শারীরিক কোন সমস্যা হলে যেমন চিকিৎসা দরকার তেমনি দরকার মানসিক চিকিৎসারও। আমি মনে করি, নিজের সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য নিজেরই সমাধান বের করা উচিত। উচিত আশেপাশের মানুষের সাহায্য নেয়ার, প্রফেশনালসদের সাহায্য নেয়ার। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, নিজে শিখুন, অন্যকে শেখান এবং অবশ্যই তাদের পাশে থাকুন।’

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মানসিক স্বাস্থ্য মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের জীবনকে পরিপূর্ণ করার এবং সমাজে পরিপূর্ণভাবে অবদান রাখার সুযোগ করে দেয়। তা সত্ত্বেও সারা বিশ্বে প্রতি আট জনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে বেঁচে আছেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক বাণীতে এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com