শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফারুকী ব্রেইন স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা জানান, চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের প্রয়োজন নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আর আপাতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে তাকে। তারপর সিটি স্ক্যান করা হবে।
এর আগে তিশা তার ফেসবুক পেজ থেকে এক পোস্টে লিখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি স্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই তার জন্য দোয়া করবেন।’
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় বিনোদন দুনিয়ায় নির্মাণের সঙ্গে যুক্ত আছেন ফারুকী । তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে, ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা, ‘ডু্ব’ ইত্যাদি।