বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লোহিত সাগর থেকে হুথিদের ভয়ে ফিরে গেল ২ মার্কিন জাহাজ

যুদ্ধজাহাজের পাহারা থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালি থেকে পেছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালি দিয়ে— জাহাজ দুটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পেছনে ফিরে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়ের্স্কের যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহণ করে থাকে।

এ ব্যাপারে মায়ের্স্ক এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল; সেটি বেশ কয়েকটি বস্তু (ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন) প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহারায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com