শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী ক্রমেই বিস্তৃত হচ্ছে স্মার্টফোনের বাজার। পিছিয়ে নেই ব্যবহৃত (ইউজড) ফোনের বাজারও। আগামী ২০২৭ সালে ব্যবহৃত স্মার্টফোনের বাজার ১০ হাজার ৯৭০ কোটি ডলারে উন্নীত হবে। আর স্মার্টফোনের সংখ্যা হবে ৪৩ কোটি ইউনিট। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর আইডিসি।
আইডিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ব্যবহৃত ও অফিশিয়ালি মেরামতকৃত স্মার্টফোনের শিপমেন্ট ৩০ কোটি ৯৪ লাখ ইউনিটে পৌঁছেছে, যা ২০২২ সালের ২৮ কোটি ২৬ লাখ ইউনিট থেকে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। এছাড়া আইডিসি পূর্বাভাস দিয়েছে, ২০২০-২৭ সালের মধ্যে বার্ষিক ৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধিসহ ব্যবহৃত স্মার্টফোনের চালান ৪৩ কোটি ১১ লাখ ইউনিটে পৌঁছবে।