মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

থার্ড পার্টি অ্যাপে এইচডিআর ফিচার আনবে গুগল

থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের সুখবর দিতে যাচ্ছে গুগল। নতুন ফিচারের আওতায় ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে এইচডিআর ফিচার সুবিধা পাবেন তারা। খবর টেকটাইমস।

পিক্সেল ৮ সিরিজে আল্ট্রা এইচডিআর ফিচারটি গত বছরই যুক্ত করা হয়েছিল। এছাড়া ইনঅ্যাপ ক্যামেরা দিয়ে এটি ব্যবহার করা যেত। যেখানে থার্ড পার্টি অ্যাপগুলোয় এ ফিচার ব্যবহারের সুবিধা ছিল না। সে সময় বলা হয়েছিল, অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনগুলোর মধ্যে মান সম্পর্কিত ব্যাপক পার্থক্য রয়েছে। বিশেষ করে গুগল যেসব অ্যাপ নিয়ে কাজ করে।

হাই ডাইনামিক রেঞ্জ (এইডিআর) গুণগত মানের আউটপুটের জন্য বহুল পরিচিত। এটি সঠিক আলো এবং ডিটেইলস ধরে রাখার মাধ্যমে ছবির গুণগত মান উন্নত করতে সহায়তা করে থাকে।

অন্যদিকে স্যামস্যাংয়ের সর্বশেষ গ্যালাক্সি এস২৪ সিরিজ প্রথম এ আল্ট্রা এইচডিআর ফিচারটি থার্ড পার্টি অ্যাপে ব্যবহারের সুবিধা চালু করেছে।

ক্যামেরা এক্স এপিআইয়ের মাধ্যমে ছবি বা ভিডিও ধারণের সময় আল্ট্রা এইচডিআরের মাধ্যমে জেপিইজি_আর ফরম্যাটে সংরক্ষণের সুবিধা দেবে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে এ সুবিধা বেশি পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com