মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ইমেজএফএক্সের পাশাপাশি গুগল এআই নির্ভর টেক্সট-টু-মিউজিক তৈরির মিউজিকএফএক্স টুল ও গুগলের পিএএলএম ২ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল-ভিত্তিক টেক্সটএফএক্স টুল বিকাশের কথাও জানিয়েছে। গুগলের মিউজিকএফএক্স মাধ্যমে অতিদ্রুত ও হাই কোয়ালিটির অডিও তৈরি করা যাবে। তবে মিউজিকএফএক্স টুলটির মাধ্যমে তৈরি করা কনটেন্টগুলোয় গুগলের সিন্থআইডির মাধ্যমে ট্যাগ করা থাকবে। এতে এআই দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করা যাবে। মূলত সিন্থআইডি ট্যাগ এআই তৈরি কনটেন্টের জন্য গুগলের এক প্রকারের ডিজিটাল ওয়াটারমার্কের পদ্ধতি। এরই সঙ্গে ইমেজএফএক্স টুল ব্যবহার করে তৈরি করা ফটো বা ইমেজ ফাইলগুলোয় ইন্টারন্যাশনাল প্রেস টেলিকমিউনিকেশনস কাউন্সিল আইপিটিসি স্ট্যান্ডার্ডের মেটাডাটাও সংযুক্ত করা থাকবে।