মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নতুন হামলার মুখে দক্ষিণ গাজা ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

গাজা উপত্যকার খান ইউনিসে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সেখানে সেনারা বোমা ও গোলা বারুদ দিয়ে হামলা চালাচ্ছে।

মঙ্গলবার খান ইউনিসের আশপাশের অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৩ জনেরও বেশি।

ইসরায়েলি ট্যাংক কয়েক সপ্তাহ আগেই ওই এলাকা ছেড়ে যায়। এরপরই নতুন করে এ অঞ্চলে হামলা হচ্ছে। হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপত্যকাটিতে বহু মানুষ কয়েকবার আশ্রয় হারিয়েছে। তবুও কোথাও তাদের নিরাপত্তা নেই।

ইসরায়েলি বাহিনী নতুন করে খান ইউনিস থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলে প্রায় আড়াই লাখ লোকের বাস। এমনটি বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিকল্পনা বিষয়ক পরিচালক স্যাম রোজ।

মধ্য গাজার নুসেইরাত থেকে স্যাম আল জাজিরাকে জানান, এ আদেশের অর্থ হলো, হাজার হাজার মানুষের জন্য কষ্টের আরও একটি দিন, একটি সপ্তাহ।

অনেকে রাফাসহ উপত্যকার দক্ষিণ থেকে অনেকে অঞ্চলটিতে কয়েক সপ্তাহ আগে আশ্রয় নেন। রোজ বলেন, তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এটি যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যভাবে কঠিন।

ওই অঞ্চলে গাজার ইউরোপীয় হাসপাতালের অবস্থান, যেটি খান ইউনিস ও রাফার বাসিন্দাদের চিকিৎসা দিতে থাকে।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, লোকজন আশা হারিয়ে ফেলেছে। সরে যাওয়ার নির্দেশে সাড়া দেওয়ার মতো অবস্থায় তারা নেই।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৯২৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ১৪১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com