বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জেএমবির ফতোয়া নির্ধারক আতিক উল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীর সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আধ্যাত্মিক নেতা ফতোয়া নির্ধারক হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার উপজেলার মাধবদী থানার ছোট গদইচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আলেপ উদ্দিন জানান, হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফতোয়া নির্ধারক ও দাওয়াতি শাখার সমন্বয়কারী। তিনি ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদের (হুজি) দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার আফগান ফেরত মুজাহিদ আতিকুল্লাহর কাছে প্রশিক্ষণ নেন। এরপর ২০১৪ সালে আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবিতে যোগ দেন।

আলেপ উদ্দিন বলেন, আতিক উল্লাহ মূলত ফেইসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডির মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবির কার্যক্রমে সক্রিয় অংশ নিতেন।

গ্রেপ্তার আতিক উল্লাহ র‌্যাব-১১ কর্তৃক দায়েরকৃত ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী (জঙ্গী) মামলার পলাতক আসামি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com