সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

উচ্চ আদালতে পৌঁছেছে হলি আর্টিজান মামলার রায়ের কপি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ের কপি উচ্চ আদালতে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন মামলার রায়ের কপি উচ্চ আদালতে পৌঁছে দেন।

তিনি বলেন, মামলার নথিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ ভাগে ১ হাজার ৫৯৮ পৃষ্ঠা আর ‘বি’ ভাগে ৭০৭ পৃষ্ঠা। মোট ২ হাজার ৩০৫ পৃষ্ঠার রায়ের কপি সরাসরি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। গত ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

এই মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

হামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য এই মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী উচ্চ আদালতে পাঠানো হলো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com