শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফতুল্লায় কিশোরী গণধর্ষণে ৬ জন গ্রেফত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পোশাক কারখানার শ্রমিক ওই কিশোরী বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরে রাতে তিনি বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-সিরাজ উদ্দিনের ছেলে রাসেল (৩৮), মৃত রুকু মিয়ার ছেলে সুজন (২৩), মৃত খোরশেদ আলমের ছেলে শাহাদাৎ (২২), ফরিদ মিয়ার ছেলে সুমন (২২), হাদিসুর রহমানের ছেলে রবিন (২৩), আবদুল লতিফের ছেলে মো. আল আমিন (২১)। তারা প্রত্যেকেই ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীটি চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার সময় পথ অবরোধ করে অভিযুক্তরা। পরে কিশোরীকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমাদের পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করি। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com